রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

রাজধানীতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২৩ পিএম

আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২৩ পিএম

রাজধানীতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর ভাটারা থানার আবাসিক এলাকার একটি বাসা থেকে মাহমুদা আক্তার জেরিন (২৭) এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের (সিএসই) তৃতীয় বর্ষের শিক্ষার্থীর ছিলেন।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায় পুলিশ।

ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল ওয়াদুদ বলেন, আমরা খবর পেয়ে ভাটারার আবাসিক এলাকার ২নং রোডের ব্লক-সি একটি ছয়তলা বাসা থেকে বুধবার দিবাগত রাত পৌনে ১টার দিকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। 

তিনি বলেন, আমরা জানতে পেরেছি নিহত জেরিন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিএসই বিভাগের শিক্ষার্থী। নিজ রুমের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় আমরা দেখতে পাই। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠাই। কী কারণে আত্মহত্যা করেছে বিষয়টি জানার চেষ্টা করছি।

নিহতের মামা মহসিন বলেন, আমার ভাগ্নির বাবা সৌদি প্রবাসী। ভাটারা আবাসিক এলাকার দুই নম্বর রোডের ব্লক- সি ৬৬ নং বাসায় ম্যাচ করে থাকতেন। কী কারণে আমার ভাগ্নি এই ঘটনাটি ঘটিয়েছে সে বিষয়টি এখনো জানতে পারিনি। আমার ভাগ্নির গ্রামের বাড়ি নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানায়। তার বাবার নাম খোরশেদ আলী। 

টিআর

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.