শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

রাজধানীর কৃষি মার্কেটে আগুন, পুড়ে ছাই ৪৬টি দোকান

প্রকাশিত: ২৫ মার্চ ২০২৬, ০১:০০ পিএম

আপডেট: ২৫ মার্চ ২০২৬, ০১:০০ পিএম

রাজধানীর কৃষি মার্কেটে আগুন, পুড়ে ছাই ৪৬টি দোকান

রাজধানীর রায়েরবাজারে সাদেক খান কৃষি মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪৬টি দোকান পুড়ে গেছে।

বুধবার (২৫ মার্চ) ভোর প্রায় সাড়ে তিনটার দিকে এ আগুন লাগার ঘটনা ঘটে বলে জানিয়েছে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বরত কর্মকর্তা রিমা খানম বলেন, ভোর সাড়ে তিনটার দিকে আগুন লাগার খবর পাওয়া যায়। পরে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। মার্কেটে প্লাস্টিকের ক্যারেট, কার্টন ও পাটের বস্তা বেশি থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

উল্লেখ্য, সাদেক খান কৃষি মার্কেটে প্রায় ১৫০টি পাইকারি আড়ত আছে। এর মধ্যে আগুনে ৪৬টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে।

টিআর

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.