কুষ্টিয়ায় পীর হত্যাসহ চলমান মব বন্ধের দাবিতে প্রদীপ প্রজ্জলন ও কালো পতাকা প্রদর্শন এবং বিক্ষোভ সমাবেশ করেছে নতুনধারা বাংলাদেশ এনডিবি।
রবিবার (১২ এপ্রিল) সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান চন্দন সেনগুপ্ত, সাংগঠনিক সম্পাদক আল আমিন বৈরাগী প্রমুখ।
মোমিন মেহেদী বলেন, “নির্মম হলেও সত্য আজ জাতীয় জীবনের মানুষের দাম প্রতিনিয়ত কমছে, বাড়ছে চালের দাম- তেলের দাম, ডালের দামসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম। আমরা চাই কঠোর পদক্ষেপের মধ্য দিয়ে মববাজদেরকে সরকার প্রতিহত করবে, বিচারের আওতায় আনবে এবং বাংলাদেশের মানুষকে সুরক্ষা দেওয়ার ব্যবস্থা করবে। ‘জন সুরক্ষা আইন’ দেশের সর্বস্তরের মানুষের নিরাপত্তা নিশ্চিত করুন।”
এ সময় নেতৃবৃন্দ বলেন, দেশের মানুষ তাদের সুরক্ষা আইনের দাবিতে মাঠে নামতে বাধ্য হবে চলমান মব-হত্যা-লুটপাট বন্ধ করা না হলে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









