বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

বনানীতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা, নিহত ২

প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৬, ০৪:৩৭ পিএম

আপডেট: ২৩ এপ্রিল ২০২৬, ০৫:৪৮ পিএম

বনানীতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা, নিহত ২

‎রাজধানীর বনানীতে ভূঁইয়া পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেল ৩টা ৫০ মিনিটে সেতু ভবনের পাশে এই দুর্ঘটনা ঘটে। নিহত দুজনই পুরুষ। তবে তারা পথচারী নাকি বাসের যাত্রী ছিলেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

‎দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন বনানী থানার পরিদর্শক (অপারেশন) এ কে এম মইনুদ্দিন। 

তিনি জানিয়েছেন, ভূঁইয়া পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। প্রাথমিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে মহাখালী থেকে গাজীপুর যাওয়ার পথে তৃতীয় লিঙ্গের লোকদের তোপের মুখে ভুঁইয়া পরিবহনের ওই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা ফুটওভার ব্রিজে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। 

খবর পেয়ে ইতোমধ্যে ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধারের পাশাপাশি আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

হানি

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.

বনানীতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা, নিহত ২ | The Daily Adin