বাংলাদেশসহ বিশ্বব্যাপী পুলিশ-প্রশাসনের হামলায় নিহত শ্রমিকদের স্মরণে প্রদীপ প্রজ্জ্বলন ও সমাবেশ করেছে জাতীয় শ্রমিকধারা।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মে দিবস উপলক্ষে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্যে নতুনধারা বাংলাদেশের (এনডিবি) চেয়ারম্যান মোমিন মেহেদী বলেন, ‘‘শ্রমিকরা গত ৫৫ বছর ধরে বঞ্চিত থেকে গেছে, তথাকথিত শ্রমিক দিবস পালনের নামে প্রতারণার কারণে। এই প্রতারণার কারণে শ্রমিকরা আজও তাদের ন্যয্য পাওনা আদায়ে সোচ্চার হতে পারে না।”
জাতীয় শ্রমিকধারার আহ্বায়ক বাবুল মিয়ার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন নতুনধারা বাংলাদেশের (এনডিবি) সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, সহ-সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির জীবন, আব্দুস সাত্তার প্রমুখ।
এ সময় নেতৃবৃন্দ বলেন, ‘‘তেলের দাম বাড়লেও সংসদে শ্রমিকদের পক্ষে কথা হয়নি, তারা তাদের গাড়ির দাবিতে কথা বলে প্রমাণ করেছে এই সংসদ আগাগোড়াই শ্রমিক শ্রেণির বিরুদ্ধে।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









