নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, জনগণ জাতীয়তাবাদী পুলিশ দল চায় না, তারা এনসিপি পুলিশ পার্টি বা জামায়াতি পুলিশও চায় না। জনগণের চাওয়া জনবান্ধব পুলিশ বাহিনী।
সোমবার (১১ মে) বিকেলে ২৭/৭ তোপখানা রোডস্থ বিজয় মিলনায়তনে নতুনধারা বাংলাদেশ এনডিবি ঢাকা মহানগর দক্ষিণের আয়োজনে ‘আইন ও বিচারের সংস্কৃতি কোন পথে?’ শীর্ষক আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন।
মোমিন মেহেদী বলেন, বিএনপি সরকারের প্রথম দায়িত্ব পুলিশে থাকা জাতীয়বাদী বা জামায়াত-এনসিপিপন্থীদেরকে ঝেটিয়ে প্রকৃত দেশপ্রেমিকদেরকে দায়িত্ব দেয়া। যাতে করে তারা রাষ্ট্রের নিরাপত্তা, জননিরাপত্তা নিশ্চিতে ভূমিকা রাখে।
এসময় তিনি আরও বলেন, এই যে হামের টিকার কারণে প্রতিদিন শিশুদের মৃত্যু হচ্ছে, সেই দায় কি কোনোভাবে বাংলাদেশ বিরোধী ইউনূস গং অস্বীকার করতে পররবেন? পারবেন না, তাহলে বিএনপি সরকার কেন ইউনূস এবং তার উপদেষ্টাদেরকে আইনের আওতায় আনছে না।
সভায় প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান চন্দন সেনগুপ্ত, যুগ্ম মহাসচিব ওয়াজেদ রানা, সাংগঠনিক সম্পাদক আল আমিন বৈরাগী প্রমুখ বক্তব্য রাখেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









