মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

সিলেট সীমান্তে বিএসএফের গুলি, বিজিবির পাল্টা জবাব

প্রকাশিত: ১৯ মে ২০২৬, ১২:৪৪ পিএম

আপডেট: ১৯ মে ২০২৬, ১২:৪৪ পিএম

সিলেট সীমান্তে বিএসএফের গুলি, বিজিবির পাল্টা জবাব

সিলেটের গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক উসকানিমূলক গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তাৎক্ষণিক ও কড়া প্রতিক্রিয়ায় পাল্টা গুলিবর্ষণের মুখে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে।

গতকাল সোমবার (১৮ মে) বিকেলে এই ঘটনা ঘটে।

বিজিবি সূত্র জানায়, বিজিবির সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বপূর্ণ সোনারহাট সীমান্ত এলাকায় হঠাৎ করেই বিএসএফ গুলি ছোড়ে। বিজিবি সদস্যরাও তাৎক্ষণিক পাল্টা গুলি ছুঁড়ে জবাব দেয়। একপর্যায়ে বিএসএফ পিছু হটতে বাধ্য হয় এবং পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে।

বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, কোনো অবস্থাতেই যেন কেউ অবৈধভাবে সীমান্ত অতিক্রম না করেন। পাশাপাশি সীমান্ত এলাকার জিরো লাইনের কাছাকাছি অননুমোদিত যেকোনো ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্যও অনুরোধ জানানো হয়েছে।

সিলেট ৪৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক বলেন, এই গোলাগুলির ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বর্তমানে সীমান্ত পরিস্থিতি সম্পূর্ণ শান্ত ও স্বাভাবিক রয়েছে।

তিনি আরও বলেন, অনাকাঙ্ক্ষিত এই ঘটনার পরপরই সোনারহাটসহ আশপাশের সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি ব্যাপক আকারে জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের উসকানিমূলক কর্মকাণ্ড রুখে দিতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.