মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

ঈদে রূপালী পর্দায় আসছে জীবনানন্দের বনলতা সেন

প্রকাশিত: ১৯ মে ২০২৬, ০১:২০ পিএম

আপডেট: ১৯ মে ২০২৬, ০১:২০ পিএম

ঈদে রূপালী পর্দায় আসছে জীবনানন্দের বনলতা সেন

এতকাল তিনি বেঁচে ছিলেন বইয়ের পাতায় আর বাঙালির কল্পনায়; এবার রূপালী পর্দার আলোয় ধরা দিতে যাচ্ছেন রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের সেই কালজয়ী চরিত্র ‘বনলতা সেন’। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বলের পরিচালনায় নির্মিত ‘বনলতা সেন’ সিনেমাটি এবার কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে।

সম্প্রতি সিনেমাটির ফার্স্ট লুক পোস্টার প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ছবিটির ঈদ প্রচারণা।

নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল গ্লিটজকে বলেছেন, ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করে বেশ ইতিবাচক সাড়া পাচ্ছেন তিনি। ক্রমান্বয়ে ক্যারেক্টার পোস্টার, টিজার, ট্রেইলার ও গান প্রকাশ করে সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে তুলতে চান তিনি।

সিনেমার পেছনের দীর্ঘ যাত্রার কথা জানিয়ে পরিচালক বলেন, এই সিনেমাটি তার বহু বছরের সাধনার ফল। ২০১৩ সালে তিনি প্রথম এই সিনেমার চিত্রনাট্য তৈরি করেন। এরপর দীর্ঘ ১০ বছর ধরে জীবনানন্দ দাশ ও তার সৃষ্টি নিয়ে ব্যাপক গবেষণা চালিয়েছেন এবং চিত্রনাট্যের মোট ১৪টি ড্রাফট তৈরি করেছেন।

অবশেষে ২০২৪ সালে সিনেমার শুটিং শেষ হয় এবং এটি এখন মুক্তির জন্য পুরোপুরি প্রস্তুত।

কবিতা থেকে সিনেমা নির্মাণের উদ্দেশ্য জানিয়ে এই পরিচালক বলেন, “আমার সব কাজে শিল্পচর্চার একটা প্রভাব আছে। জীবনানন্দ দাশ যত বড় মাপের কবি তাকে নিয়ে কিন্তু দুই বাংলায় তেমন কাজ হয়নি। আগে যেরকম শিল্প সাহিত্য নিয়ে কাজ হত এখন সেটাও কমে গিয়েছে।”

সিনেমার পোস্টার শেয়ার করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা শুরু করেছেন এর নির্মাতা ও অভিনয়শিল্পীরা। 

জীবনানন্দ দাশের কবিতা থেকে অনুপ্রাণিত হয়ে সিনেমাটির মৌলিক গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন পরিচালক নিজেই। সিনেমাটির বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মাসুমা রহমান নাবিলা, খায়রুল বাসার, সোহেল মণ্ডল, নাজিবা বাশার, প্রিয়ন্তী উর্বী, রূপন্তী আকীদ, শরিফ সিরাজ ও সুমাইয়া খুশি।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.