মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

সিলেট-তামাবিল মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

প্রকাশিত: ১৯ মে ২০২৬, ০১:১৪ পিএম

আপডেট: ১৯ মে ২০২৬, ০১:১৪ পিএম

সিলেট-তামাবিল মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

সিলেটে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ-এর নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছেন বলে অভিযোগ উঠেছে। সোমবার (১৮ মে) সকাল সাড়ে ৬টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার হেমু এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ১৫ থেকে ২০ জন তরুণ একটি ব্যানার নিয়ে প্রায় ফাঁকা সড়কে মিছিল করছেন। ব্যানারে লেখা ছিল—“দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক রায় বাতিল ও মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে স্বদেশ প্রত্যাবর্তন মিছিল।”

ব্যানারের নিচে “মো. নাজমুল ইসলাম, সভাপতি, সিলেট জেলা ছাত্রলীগ” নামও উল্লেখ ছিল।

স্থানীয় সূত্র জানায়, মিছিলটি জৈন্তাপুর উপজেলার হেমু এলাকায় অনুষ্ঠিত হয়। এতে অংশ নেওয়া কয়েকজনকে শনাক্ত করা গেছে বলে জানা গেছে। তাদের মধ্যে রয়েছেন এমসি কলেজ ছাত্রলীগ নেতা মারুফ আহমদ, হেমু দাউদপাড়া গ্রামের রুমেল আহমদ, শ্যামপুর গ্রামের এস কে শাহীন আলম, শেখ সাইফুল ইসলাম এবং শিকারখাঁ গ্রামের ফাহিম আহমদ।

জৈন্তাপুর মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, ঝটিকা মিছিলের খবর পেয়েছি। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং জড়িতদের ধরতে পুলিশ কাজ করছে।

ত/সি/কাও

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.