মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

ধামরাইয়ে দেড় লাখ টাকার অবৈধ সিগারেট ধ্বংস

প্রকাশিত: ১৯ মে ২০২৬, ০১:২৭ পিএম

আপডেট: ১৯ মে ২০২৬, ০১:২৭ পিএম

ধামরাইয়ে দেড় লাখ টাকার অবৈধ সিগারেট ধ্বংস

ঢাকার ধামরাইয়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ দেশি-বিদেশি ব্র্যান্ডের সিগারেট ও বিড়ি উদ্ধার করে ধ্বংস করেছে কাস্টমস, এক্সাইস ও ভ্যাট বিভাগ, ঢাকা (পশ্চিম)।

মঙ্গলবার দুপুরে উপজেলার কুল্লা ইউনিয়নের কেলিয়া রেডিও স্টেশন সংলগ্ন ময়লার ডিপো এলাকায় উদ্ধারকৃত এসব তামাকজাত পণ্য ধ্বংস করা হয়।
কাস্টমস, এক্সাইস ও ভ্যাট বিভাগ ঢাকা (পশ্চিম)-এর অতিরিক্ত কমিশনার মো. শাকিল খন্দকারের নেতৃত্বে পরিচালিত অভিযানে ধামরাই ও মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে অবৈধ সিগারেট ও বিড়ি জব্দ করা হয়।

উদ্ধারকৃত পণ্যের মধ্যে বিভিন্ন দেশি-বিদেশি ব্র্যান্ডের সিগারেট ও বিড়ি ছিল। যার আনুমানিক বাজারমূল্য প্রায় দেড় লাখ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
পরে আইন অনুযায়ী উদ্ধারকৃত তামাকজাত পণ্য রোলার দিয়ে পিষে ব্যবহার অনুপযোগী করা হয় এবং পরিবেশ ও স্বাস্থ্যবিধি মেনে মাটিচাপা দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন কাস্টমস, এক্সাইস ও ভ্যাট বিভাগের ধামরাইয়ের ডেপুটি কমিশনার কাজিয়া সুলতানা, ঢাকা জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোসা. জেসমিন আক্তার, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মো. মাহবুব-উল-আলম, ধামরাই থানার ওসি (তদন্ত) মো. শহিদুল ইসলাম, ধামরাই পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. গোলাম নবীসহ ফায়ার সার্ভিসের সদস্যরা।
 

ন/ধা/কাও

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.