মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

কিশোরগঞ্জে গরুবাহী পিকআপ দুর্ঘটনায় নিহত ১, আহত ৩

প্রকাশিত: ১৯ মে ২০২৬, ০৮:০২ পিএম

আপডেট: ১৯ মে ২০২৬, ০৮:০২ পিএম

কিশোরগঞ্জে গরুবাহী পিকআপ দুর্ঘটনায় নিহত ১, আহত ৩

কিশোরগঞ্জের কটিয়াদী-ভৈরব আঞ্চলিক সড়কে গরুবাহী পিকআপের সঙ্গে নছিমন-টমটমের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় একজন নিহত ও তিনজন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৯ মে) দুপুরে উপজেলার কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের পিরিজপুর দাখিল মাদ্রাসা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

আহত ব্যক্তিদের আশঙ্কাজনক অবস্থায় জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় দুর্ঘটনায় পিকআপে থাকা পাঁচটি গরুর মধ্যে চারটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাৎক্ষণিকভাবে সেগুলো জবাই করা হয়।

নিহত মো. রাজিব (৩৫) কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আবদুল্লাহপুর এলাকার মফিজ উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, কটিয়াদী থেকে গরুভর্তি একটি পিকআপ ভৈরবের একটি হাটে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি খালি নছিমন-টমটমের সঙ্গে সংঘর্ষ হয়। এতে পিকআপটি সড়কের পাশে ছিটকে পড়ে উল্টে যায় এবং চালক ঘটনাস্থলেই নিহত হন। স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

কটিয়াদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খোরশেদ আলম বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত যানবাহন জব্দ করেছে। এই ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।”

আ/কি/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.