সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে আবারও বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত এবং ৩ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
বুধবার (২০ মে) দুপুরে শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের আহসানমানা সেতু এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সদর উপজেলার কাঠইর ইউনিয়নের নারায়ণপুর গ্রামের আলফা উদ্দিনের ছেলে জাহের মিয়া (১৮) ও শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের ইব্রাহিম মিয়া (২৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, সুনামগঞ্জমুখী একটি দূরপাল্লার বাসের সঙ্গে সিলেটগামী একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ঘটনায় একজনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর চালক দ্রুত বাস নিয়ে ঘটনাস্থল পালিয়ে যান।
এ ঘটনায় গুরুতর আহত হন আরও তিনজন। স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠান। আহতদের একজনের অবস্থা সংকটাপন্ন।
দুর্ঘটনার পর যান চলাচল স্বাভাবিক করতে শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা মহাসড়কে কাজ শুরু করেন।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউল্লাহ দুর্ঘটনায় একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









