বুধবার, ২০ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

বিষখালী নদীতে অভিযান, মশারি জালসহ আটক ৩

প্রকাশিত: ২০ মে ২০২৬, ০৯:১৩ পিএম

আপডেট: ২০ মে ২০২৬, ০৯:১৩ পিএম

বিষখালী নদীতে অভিযান, মশারি জালসহ আটক ৩

ঝালকাঠির কাঁঠালিয়ায় বিষখালী নদীতে অভিযান চালিয়ে মশারি জালসহ তিন জেলেকে আটক করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (২০ মে) সকালে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ অভিযানে তাদের আটক করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার বিষখালী নদীতে অবৈধভাবে মাছের রেনুপোনা শিকার করার সময় একটি মশারি জাল জব্দ করা হয়। এ সময় প্রায় ৫ হাজার পিস বিভিন্ন প্রজাতির মাছের রেনুপোনা উদ্ধার করা হয় এবং তিন জেলেকে আটক করা হয়।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মকবুল হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক তিন জেলেকে মোট ৩ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে জব্দকৃত মাছের রেনুপোনা বিষখালী নদীতে অবমুক্ত করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা নাহিদা আক্তারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

উপজেলা প্রশাসন জানায়, নদীর জীববৈচিত্র ও মাছের প্রাকৃতিক প্রজনন রক্ষায় এ ধরনের অভিযান সব সময় অব্যাহত থাকবে।

আ/ঝা/সা

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.