সাধারণ মানুষের সেবা করা, বিপদে আপদে তাদের পাঁশে দাড়ানো এবং বিভিন্নভাবে তাদের সাহায্য সহযোগিতা করা আমার রাজনীতির বড় লক্ষ্য-উদ্দেশ্য। যে রাজনীতি অসহায়ের পাশে থাকে না, যে রাজনীতি অসহায়কে কাছে টানে না, সে রাজনীতি আমি করতে করতে চাইনা বলে মন্তব্য করেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারী ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলাওয়ার হোসেন।
রবিবার (২০ সেপ্টেম্বর) বিকালে ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলার ১ নম্বর রুহিয়া ইউনিয়নের কুজিশহর পঞ্চায়েতপাড়া ও কবিরাজপাড়া গ্রামে বৃদ্ধ ও প্রতিবন্ধীদের হুইলচেয়ার প্রদানকালে তিনি এ মন্তব্য করেন।
পঞ্চায়েতপাড়ার বৃদ্ধ জসিম উদ্দিন (৯১) ও কবিরাজপাড়ার জন্মগত শারিরিক প্রতিবন্ধী কিশোর মোহাম্মদ শ্রাবণকে নিজ উদ্দ্যোগে একটি করে হুইল চেয়ার প্রদান করে, দেলাওয়ার হোসেন বলেন, আমাদের সমাজে অনেক অসহায় মানুষ রয়েছে, তারা ঠিকমত জীবন যাপন করতে পারেনা। অনেকে বৃদ্ধ, প্রতিবন্ধী অবস্থায় কষ্ট করছে। আমরা যারা সামর্থবান রয়েছি, আমাদের উচিৎ যার যার সাধ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়ানো।
আমাদের ছোট্ট একটি সহযোগিতা তাদের জন্য অনেক বড় উপকার বয়ে আনতে পারে। তাই আমরা আমাদের চারপাশের মানুষ গুলোর প্রতি খোঁজ খবর রাখব।
এ সময় আরও উপস্থিত ছিলেন জামায়াতের রুহিয়া উপজেলা আমীর আব্দুর রশিদ, সেক্রেটারী মোস্তাফিজুর রহমান, ১ নম্বর রুহিয়া ইউনিয়ন সভাপতি আব্দুল মান্নানসহ স্থানীয় জামায়াত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









