বুধবার, ২০ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

গোপালগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

প্রকাশিত: ২০ মে ২০২৬, ০৯:২৯ পিএম

আপডেট: ২০ মে ২০২৬, ০৯:২৯ পিএম

গোপালগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

‘‘অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন’’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

​বুধবার (২০ মে) সকালে গোপালগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয় প্রাঙ্গণে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান।

​উদ্বোধনী বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, যেকোনো দুর্যোগ ও অগ্নিদুর্ঘটনায় ফায়ার সার্ভিসের সদস্যরা নিজেদের জীবন বাজি রেখে সাধারণ মানুষের সম্পদ ও জীবন রক্ষা করেন। তাদের এই সাহসিকতা ও ত্যাগ অতুলনীয়। বর্তমান সরকার ফায়ার সার্ভিসকে আরও আধুনিক ও সক্ষম করে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি সাধারণ মানুষকেও অগ্নি সচেতনতা বৃদ্ধিতে ফায়ার সার্ভিসের নির্দেশনাসমূহ মেনে চলার আহ্বান জানান।

অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ফায়ার সার্ভিসের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে সালাম জানান। পরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সপ্তাহের শুভ সূচনা করা হয়। এরপর র‍্যালি ও অগ্নিনির্বাপণ মহড়া প্রদর্শন করা হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স গোপালগঞ্জের উপ-সহকারী পরিচালক জনাব শিপলু আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) জনাব মো. জিয়াউল হক, গোপালগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ শাহ আলমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এ সময় রেডক্রিসেন্টের স্বেচ্ছাসেবকসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

​ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছে, সপ্তাহব্যাপী এই আয়োজনে জেলার বিভিন্ন স্থানে অগ্নিনির্বাপণ মহড়া, সচেতনতামূলক লিফলেট বিতরণ ও বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হবে, যাতে সাধারণ মানুষ যেকোনো জরুরি পরিস্থিতিতে নিজেদের সুরক্ষায় এগিয়ে আসতে পারে।

ফ/গো/সা

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.