দিনাজপুরের বিরামপুর উপজেলা সদরে প্রতিষ্ঠিত এলাকার ঐতিহ্যবাহী বিরামপুর পাইলট হাইস্কুলের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তি স্থাপন করেছেন, সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন এমপি।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর দিনাজপুরের বাস্তবায়নাধীন রাজস্ব বাজেট-৭০১৬ প্রকল্পের আওতায় বিরামপুর পাইলট হাইস্কুলে পাঁচতলা ভিত বিশিষ্ট দুইতলা একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তি স্থাপন করা হয় শুক্রবার (২২ মে) বিকেলে। সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন এমপি ভিত্তি স্থাপন শেষে মুনাজাতের মাধ্যমে এই বিদ্যালয়ের সাফল্য কামনা করেন।
এসময় তাঁর সাথে ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার তানজিনা খাতুন, সহকারী কমিশনার (ভ’মি) নাজিয়া নওরীন, বিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার হারেস উদ্দিন, থানার ওসি সাইফুল ইসলাম সরকার, পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান হোসেন, জেলা বিএনপির সহ-সভাপতি তোছাদ্দেক হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মিঞা মো. শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক ও বিদ্যালয়ের সভাপতি মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, সাংগঠনিক সম্পাদক নূর আলম নুরা, পৌর বিএনপির সভাপতি হুমায়ন কবীর, সাধারন সম্পাদক রেজাউল করিম রেজু, মুকুন্দপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বিনাইল ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবীর বাদশা, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় সূধীবৃন্দ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









