পটুয়াখালীতে সরকারি জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন।
শনিবার (২৩ মে) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর ইসলামের নেতৃত্বে পটুয়াখালী পৌর শহরের বিটাইপ বাজার সংলগ্ন রাস্তার পাশে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় দখলদারদের তোপের মুখে পড়ে জেলা প্রশাসন। পরে বুলডোজার চালিয়ে শতাধিক দোকানপাট ও প্রায় ২৫টি অবৈধ ঘরবাড়ি গুঁড়িয়ে দিয়ে গণপূর্ত বিভাগের জমি পুনরুদ্ধার করা হয়।
গণপূর্ত বিভাগ কর্তৃক জানা যায়, দীর্ঘদিন ধরে সরকারি সম্পত্তিতে অবৈধ স্থাপনা নির্মাণ করে বসবাস ও ব্যবসা করে আসছিলেন একদল দখলদার।
গণপূর্ত বিভাগের সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তপন কর্মকার বলেন, “দীর্ঘদিন সরকারি জায়গা ছেড়ে যেতে বললেও অবৈধ দখলদাররা যায়নি। গত বৃহস্পতিবার তাদের সরাসরি নির্দেশনা দিয়ে সরে যেতে বললেও তারা না যাওয়ায়, উচ্ছেদ অভিযান চালিয়ে জমি পুনরুদ্ধার করা হয়।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









