ঠাকুরগাঁওয়ে হারভেস্টপ্লাস বাংলাদেশের বাস্তবায়নে রিয়েক্টস-ইন প্রজেক্টের আওতায় ‘জিংক ধান-১০২’ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ মে) বিকেলে ইএসডিও’র আয়োজনে ও পরিচালনায় ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের সরকারপাড়া গ্রামে মাঠ দিবসটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঠাকুরগাঁও সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. নাসিরুল আলম।
এ সময় অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন, সরকারপাড়া জামে মসজিদের ইমাম মো. মতিয়ার রহমান, কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. শাহীন আলী, উত্তম কুমার, ইএসডিও রিয়েক্টস-ইন প্রজেক্টের প্রজেক্ট অফিসার মো. আবু তালহা শিশির প্রমুখ।
‘জিংক ধান-১০২’ শীর্ষক কৃষক মাঠ দিবসে উপস্থিত শতাধিক কৃষকের মাঝে ইএসডিও রিয়েক্টস- ইন প্রজেক্টের প্রজেক্ট ফোকাল কৃষিবিদ মো. আশরাফুল আলম মানবদেহে জিংক-এর প্রয়োজনীয়তা এবং জিংকের অভাব পূরণে জিংক সমৃদ্ধ ব্রি ধান১০২, ব্রি ধান১০০, ব্রি ধান৮৪ এবং ব্রি ধান৭৪-এর ভূমিকা নিয়ে বিশদ আলোচনা করেন।
প্রধান অতিথি তার বক্তব্যে সকলের প্রতি জিংক ধানের চাষাবাদ পদ্ধতি, জিংক ধানের আবাদের সম্প্রসারণ ও জিংক সমৃদ্ধ চালের ভাত খাওয়ার অভ্যাস গড়ে তুলতে আহ্বান জানান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









