সরকার ঘোষিত অবৈধ জাল ব্যবহার বন্ধের পদক্ষেপ গ্রহণের ধারাবাহিকতায় যশোরের শার্শা উপজেলার বাগুড়ী বাজার হতে ১৮৮ বান্ডিল বিদেশী ফিশিং নেটসহ মোঃ রফিক( ৬১) নামের এক জাল ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। গ্রেফতার হওয়া রফিক ঝিকরগাছা থানাধীন কুল বাড়িয়া গ্রামের মৃত হোসেন আলী পশারীর ছেলে।
শনিবার ( ২৩ মে)রাত ১১টায় বাগুড়ী বাজার ট্রাক বন্দোবস্তকারী অফিসের সামনে হতে অবৈধ ফিশিং নেট উদ্ধারসহ রফিককে গ্রেফতার করে শার্শা থানা পুলিশ। এসময় জাল বহণ কাজে ব্যবহৃত খুলনা মেট্রো-খ-১১-০০৮৯ নম্বরের প্রাইভেট কার জব্দ করে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি আঁচ করতে পেরে প্রাইভেটকার চালক পালিয়ে যায়।
শার্শা থানা সূত্রে জানা যায়, প্রাইভেটকার তল্লাশীকালে পাঁচটি প্লাস্টিকের বস্তার ভিতর থেকে উদ্ধার হওয়া অবৈধ ফিশিং নেট এর মধ্যে ৮০ বান্ডিল ভারতীয় কোম্পনীর হাতি মার্কা ফিশিং নেট,৬৮ বান্ডিল কিরন কোম্পানির তৈরী ফিশিং নেট ও ৪০ বান্ডিল চীনা কোম্পানির গোল্ড কাপ কোম্পানীর ফিশিং নেট রয়েছে।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মারুফ হোসেন ফিশিংনেট উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন এ ঘটনায় গ্রেফতারকৃত ব্যাক্তির নামে বিশেষ ক্ষমতা আইনে মামলা দিয়ে আসামী বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









