ঝালকাঠির কাঁঠালিয়ায় মো. জুবায়ের ইসলাম নামের দুই বছরের এক শিশুর পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে।
রবিবার (২৪ মে) সকালে উপজেলার সদর ইউনিয়নের আমরিবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। শিশু জুবায়ের ওই গ্রামের প্রবাসী মো. সাইফুল ইসলামের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ওসি মো. আবু নাছের রায়হান।
পরিবার ও স্থানীয় ইউপি সদস্য মো. ফয়সাল আহম্মেদ মিঠু জানায়, সকাল ১০টার দিকে শিশু জুবায়ের পরিবারের সবার অজান্তে বাইরে গেলে এক পর্যায়ে বাড়ির পিছনের পুকুরে পড়ে যায়। তাকে কোথাও না দেখতে পেয়ে অনেক খোঁজাখুঁজির পর পুকুরে ভাসতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু নাছের রায়হান বলেন, ‘‘শিশু মৃত্যু ঘটনায় কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









