বগুড়ার সারিয়াকান্দিতে ২০২৫-২৬ অর্থবছরে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্ট্রাপ্রেনিউরশিপ ইন বাংলাদেশ’ (পার্টনার) প্রকল্পের আওতায় দিনব্যাপী পার্টনার কংগ্রেসের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৪ মে) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমাইয়া ফেরদৌসের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সারিয়াকান্দি পৌর বিএনপির সভাপতি সাহাদৎ হোসেন সনি, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাহাজাদ হোসেন পল্টন ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক তারাজুল ইসলাম ফনি।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মীর কাউছার, উপজেলা মৎস্য কর্মকর্তা মুর্শিদা খাতুন, উপজেলা বিআরডিবি কর্মকর্তা রাজ্জাকুল হায়দার, উপজেলা ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম নিশান এবং পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুজ্জামান শোভন প্রমুখ।
কর্মশালার দ্বিতীয় অধিবেশনে উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়া ‘পার্টনার’ প্রোগ্রামের সিনিয়র মনিটরিং অফিসার মাসুদ আহম্মেদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রুহুল আমিন সরকার ও স্মৃতি নাহার বিথী।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









