পার্বতীপুরে মাদক বিরোধী এক বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা ও হেরোইনসহ এক মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।
সোমবার (২৫ মে) দুপুরে পার্বতীপুর মডেল থানা পুলিশ আটক মহিলাকে দিনাজপুর জেলা আদালতে পাঠিয়েছে।
জানা গেছে,দিনাজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর আব্দুর রহমানের নেতৃত্বে একটি রেইডিং টিম পার্বতীপুর উপজেলার বড় চন্ডিপুর এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার ৭শ পিস ইয়াবা ও ১৬ গ্রাম হেরোইনসহ আয়শা ছিদ্দিকা আশা (৩৫) নামে এক মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করে।
রবিবার (২৪ মে) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে আটককৃত মহিলার বসতঘর ও দেহ তল্লাশি করে এই সব মাদক উদ্ধার করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজার মূল্য ১২ লাখ টাকা।
এ ব্যাপারে পার্বতীপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আটককৃত মহিলাকে দিনাজপুর জেলা আদালতে পাঠানো হয়েছে বলে পার্বতীপুর মডেল থানার ডিউটি অফিসার লাবনী নিশ্চিত করেছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









