গত চার মৌসুমে তৃতীয়বারের মত প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট জয় করেছেন ম্যানচেস্টার সিটি তারকা আর্লিং হালান্ড।
হালান্ড এবারের মৌসুমে ৩৫ লিগ ম্যাচে ২৭ গোল করেছেন। যদিও সিটি অল্পের জন্য আর্সেনালের কাছে লিগ শিরোপা হারিয়েছে।
গোল্ডেন বুট জয়ের তালিকায় তিনবার করে জয়ী এ্যালান শিয়েরার ও হ্যারি কেনের সাথে যোগ হলেন হালান্ড। এই তালিকায় চারবার করে পুরস্কার হাতে নিয়ে শীর্ষে আছেন মোহাম্মদ সালাহ ও থিয়েরি অঁরি।
২২ গোল করে হালান্ডের পর দ্বিতীয় স্থানে আছেন ব্রেন্টফোর্ডের ইগর থিয়াগো। এই পারফরমেন্সের কারনে ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে নিয়েছেন তিনি।
হালান্ডের ১৯ গোল এসেছিল প্রথম ১৭ ম্যাচ থেকে। এরপর মৌসুমের শেষ ভাগে আবারও তিনি ফর্মে ফিরেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









