সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

শেরপুরে ৪ ইটভাটাকে জরিমানা ও বন্ধের নির্দেশ

প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২৬, ১২:২৫ পিএম

আপডেট: ২১ জানুয়ারি ২০২৬, ১২:২৫ পিএম

শেরপুরে ৪ ইটভাটাকে জরিমানা ও বন্ধের নির্দেশ

শেরপুরে চার অবৈধ ইটভাটায় অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। এসময় ৯ লাখ টাকা জরিমানাসহ কার্যক্রম বন্ধের নির্দেশনা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একইসাথে ভাটাগুলোর কাঁচা ইট ধ্বংস করা সহ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

২০ জানুয়ারি রাতে পরিবেশ অধিদপ্তর শেরপুর জেলা কার্যালয়ের পরিদর্শক সুশীল কুমার দাস তথ্যটি জানিয়েছেন। 

মঙ্গলবার দিনব্যাপী শেরপুর সদর উপজেলায় ওই অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও  নির্বাহী ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াছমিন মিতু। 

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, মঙ্গলবার শেরপুরের সদর উপজেলার দমদমা কালীগঞ্জ এলাকার মেসার্স জেড এইচ বি  ব্রিকসকে ২ লাখ ৫০ হাজার টাকা, একই এলাকার মেসার্স এম এস বি ব্রিকসকে ২ লাখ ৫০ হাজার টাকা, চরশেরপুরের    মেসার্স এস এফ ব্রিকসকে ২ লাখ টাকা, একই এলাকার মেসার্স এম এম ব্রিকসকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের প্রসিকিউশন করেন পরিবেশ অধিদপ্তর শেরপুর জেলা কার্যালয়ের পরিদর্শক সুশীল কুমার দাস।

অভিযানকালে সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্য ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্যে এখন পর্যন্ত জেলার ২২ টি অবৈধ ইটভাটার ৯১ লাখ টাকা জরিমানাসহ সকল কার্যক্রম বন্ধের নির্দেশনা দেওয়া হয়।

কাওছার/এ/ন্যাশ

 

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.