পবিত্র ঈদুল আজহার আর দুই দিন বাকি। নাড়ির টানে পরিবারের সঙ্গে ঈদ উদযাপনে কর্মস্থল থেকে বাড়িতে ছুটছে মানুষ।
মঙ্গলবার (২৬ মে) সকাল থেকেই সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে উত্তরবঙ্গগামী বাস, ট্রাক, ব্যক্তিগত গাড়ি, মাইক্রোবাস ও মোটরসাইকেলের সংখ্যা বাড়লেও নেই কোন যানজট।
স্বাভাবিক সময়ে যেখানে প্রতিদিন ২০ থেকে ২২ হাজার যানবাহন চলাচল করে, সেখানে ঈদকে সামনে রেখে সর্বশেষ ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে পারাপার হয়েছে প্রায় ৪০ হাজার যানবাহন।
চালক ও যাত্রীরা বলছেন, ঢাকা থেকে উত্তরবঙ্গে যেতে শুধু চন্দ্রা বাইপাসে একটু জ্যাম পাওয়া গেছে। তাছাড়া সম্পুর্ণ রাস্তা ফাঁকা। সিরাজগঞ্জ উল্লাপাড়া অংশে কোনো যানজট নেই। এ বছর কোন ভোগান্তি ছাড়াই মানুষ ঘরে ফিরছেন।
সিরাজগঞ্জ মহাসড়কে এখন পর্যন্ত কোনো ধরনের যানজট নেই। তবে সময়ের সাথে সাথে যানবাহনের চাপ বাড়ছে। যানজট নিরসনে সকল প্রকার প্রস্তুতি রয়েছে। পু্লশি ও হাইওয়ে পুলিশের ৭ শতাধিক পুলিশ সদস্য কাজ করছে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন জানান, যানজট নিরসনের জন্য পুলিশ প্রশাসন তৎপর রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









