পর্যটকদের জন্য রাঙামাটি সাজেকের সব পর্যটনকেন্দ্র পুনরায় খুলে দেওয়ার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জেলা প্রশাসকের কার্যালয় থেকে জারি করা এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ১১ অক্টোবর জারি করা নির্দেশনার পরিপ্রেক্ষিতে পর্যটকদের ভ্রমণের জন্য বন্ধ রাখা সাজেকের পর্যটনকেন্দ্রগুলো পুনরায় উন্মুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জেলা প্রশাসক নাজমা আশরাফীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তির অনুলিপি সংশ্লিষ্ট প্রশাসনিক দপ্তর, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিভিন্ন সরকারি দপ্তরে পাঠানো হয়েছে।
এ সিদ্ধান্তের ফলে দীর্ঘ বিরতির পর রাঙামাটির পর্যটনকেন্দ্রগুলোতে আবারও পর্যটকদের আনাগোনা বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড় ও কাপ্তাই হ্রদকে ঘিরে গড়ে ওঠা পর্যটনশিল্পে এ সিদ্ধান্ত ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









