লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরপাতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী বিল্লাল কবিরাজের ঈদ শুভেচ্ছার পোস্টার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রতন নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (২৭ মে) সকালে ইউনিয়নের বিভিন্ন স্থানে ঈদ শুভেচ্ছার পোস্টার লাগানোর কাজ চলছিল। এ সময় বৈদ্যুতিক খুঁটির পাশে পোস্টার লাগানোর সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন রতন। এতে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত রতন চরপাতা ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।
এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীসহ এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া জানান, ঘটনাটি দুঃখজনক। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









