সুনামগঞ্জের ধর্মপাশা থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেনের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) বিকেল পাঁচটার দিকে ধর্মপাশা থানা প্রাঙ্গণে থানা-পুলিশ এ সভার আয়োজন করে।
সভায় মাদক, জুয়া, বাল্যবিবাহ, ইভ টিজিং ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে করণীয় নিয়ে আলোচনা হয়।
ওসি আনোয়ার হোসেন বলেন, ‘আমার যতক্ষণ দেহে প্রাণ আছে, ততক্ষণ মাদক, জুয়াসহ কোনো ধরনের অপরাধের সঙ্গে আপস করব না।’ সব ধরনের অপরাধ নির্মূলে তিনি গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন।
সভায় বক্তব্য দেন সাংবাদিক সালেহ আহমদ, ইসহাক মিয়া, সেলিম আহম্মেদ, ইমাম হোসেন, সাদ্দাম হোসেন দিপু নূরী, মহিউদ্দিন আরিফ, চয়ন কান্তি দাস, মো. সাজেদুল হক রনি, আরিফ আহমেদ, রবি মিয়া, সোহান আহম্মেদ, সাইফুল ইসলাম, নির্মল চন্দ্র সরকার, সাকিন শাহ ও এমারুল হক প্রমুখ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









