রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

কুমিল্লায় প্রতীক পেলেন ৮০ জন

প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২৬, ০৪:১৪ পিএম

আপডেট: ২১ জানুয়ারি ২০২৬, ০৪:১৪ পিএম

কুমিল্লায় প্রতীক পেলেন ৮০ জন

কুমিল্লা-১ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের মাধ্যমে জেলা প্রশাসকের কার্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজা হাসান।

বুধবার (২১ জানুয়ারি) সকালে এ কার্যক্রম শুরু করেন তিনি এবং পর্যায়ক্রমে জেলার বাকি ১০টি আসনের প্রার্থীদের মধ্যেও প্রতীক বরাদ্দ দেয়া হয় । 

কুমিল্লা-১ আসনে প্রতীক গ্রহণ করেন বিএনপির প্রার্থী দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, কুমিল্লা-৩ আসনে বিএনপির প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের পক্ষে তাদের কর্মী-সমর্থকরা। এছাড়া এনসিপির হাসানাত আবদুল্লাহর কর্মী সমর্থকরা প্রতীক গ্রহণ করেন। 

এ সময় নির্বাচন শেষ করে গেজেট প্রকাশ হওয়ার আগ পর্যন্ত নির্বাচন কমিশনের নির্ধারিত আচরণবিধি কঠোরভাবে মেনে চলার জন্য প্রার্থী ও তাদের প্রতিনিধিদের সতর্ক করা হয়।

উল্লেখ্য, মনোনয়ন যাচাই-বাছাই, আপিল নিষ্পত্তি ও মনোনয়ন প্রত্যাহার পর্ব শেষে কুমিল্লার ১১টি সংসদীয় আসনে চূড়ান্তভাবে ৮০ জন প্রার্থী নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।

সাজ্জাদ

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.