টাঙ্গুয়ার হাওর সংলগ্ন শ্রীপুর বাজারের সামনে পাটলাই নদীতে পর্যটকবাহী চলন্ত নৌকা থেকে পড়ে তামিম নামে এক কিশোর নিখোঁজ হয়েছেন।
শনিবার (৩০ মে) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিখোঁজ তামিম একই জেলার ধর্মপাশা উপজেলার গোল্লা গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, শুক্রবার (২৯ মে) সকালে ধর্মপাশা উপজেলা থেকে ২৫ থেকে ৩০ জন যাত্রী নিয়ে একটি পর্যটকবাহী নৌকা টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ার এলাকায় ঘুরতে যায়। পরে তারা বিকালে গিয়ে ট্যাকের ঘাটের নিলাদ্রী লেক এলাকায় অবস্থান করে রাত যাপন করেন। শনিবার দুপুরে বাড়ি ফেরার পথে শ্রীপুর বাজার সংলগ্ন পাটলাই নদীতে চলন্ত নৌকা থেকে হঠাৎ নদীতে পড়ে যায় তামিম। পরে তাকে উদ্ধারে চেষ্টা চালানো হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
তাহিরপুর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, ‘‘একই জায়গায় দুই দিনে পানিতে ডুবে দুইটি ঘটনা ঘটেছে। শনিবার সকালে একজন পর্যটক নিখোঁজ হয়েছেন। এর আগে শুক্রবার বিকালে নৌকা ডুবে এক শিশু নিখোঁজ হয়েছিল, পরে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।’’
তিনি আরও জানান, ওই এলাকায় দ্রুত ফায়ার সার্ভিসের ডুবুরি দল পৌঁছানো কঠিন। দূরবর্তী হওয়ায় অনেক সময় ঘটনাস্থলে পৌঁছানোর আগেই মরদেহ ভেসে ওঠে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









