ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় অংশ নিতে আগামীকাল নরসিংদীতে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে নরসিংদী ক্লাবের সামনে মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি।
তারেক রহমানের আগমন উপলক্ষে মহাসমাবেশ সফল করতে জেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সারা জেলাজুড়ে প্রস্ততি গ্রহণ করেছেন। দলের নেতৃবৃন্দ কয়েক দিন ধরে দলীয় প্রস্তুতি সভা, লিফলেট বিতরণ, মঞ্চ তৈরিসহ বিভিন্ন কর্মসূচি সম্পন্ন করেছেন।
বিএনপির মহাসমাবেশে সভাপতিত্ব করবেন নরসিংদী-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী, বিএনপির যুগ্ম মহাসচিব, নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন এবং সঞ্চালনা করবেন নরসিংদী-৩ শিবপুর আসনের বিএনপি মনোনীত প্রার্থী, জেলা বিএনপির সাধারণ আলহাজ্ব মঞ্জুর এলাহী।
এছাড়াও অন্য তিন আসনের ধানের শীষের এমপি পদ প্রার্থী, জেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অন্য সহযোগী সংগঠনের নেতা ও কর্মীরা উপস্থিত থাকবেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









