রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

পটুয়াখালীতে প্রার্থীদের ‘নির্বাচনি সৌহার্দ্যের সংলাপ’ অনুষ্ঠিত

প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২৬, ০৬:৪৫ পিএম

আপডেট: ২২ জানুয়ারি ২০২৬, ০৬:৪৫ পিএম

পটুয়াখালীতে প্রার্থীদের ‘নির্বাচনি সৌহার্দ্যের সংলাপ’ অনুষ্ঠিত

টুয়াখালীতে নির্বাচনি সৌহার্দের সংলাপ অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালীতে নির্বাচনি সৌহার্দের সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে পটুয়াখালী প্রেস ক্লাব ও মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরামের যৌথ আয়োজনে পটুয়াখালী-১ আসনের বিভিন্ন দলের প্রার্থীদের নিয়ে এ সংলাপ অনুষ্ঠিত হয়। 

সংলাপে পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য প্রার্থী গণধিকার পরিষদের শহিদুল ইসলাম ফাহিম, আমার বাংলাদেশ পার্টির ডা. আব্দুল ওহাব মিনার, জাসদের গৌতম চন্দ্র শীল এবং বিএনপির প্রার্থীর পক্ষে প্রধান নির্বাচন সমন্বয়কারী মাকসুদ বায়েজিদ পান্না, পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি জাকির হোসেন, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল বাংলাদেশের বরিশাল বিভাগের ডেপুটি ডিরেক্টর দিপু হাফিজুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও ধর্মীয় নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মাল্টিপার্টি ফোরামের পটুয়াখালী কো-অর্ডিনেটর এডভোকেট মজিবুর রহমান টোটন।

এ সময় এলাকার উন্নয়ন, মাদক নির্মূল, বেকারত্ব দূরীকরণ ও তরুনদের উজ্জীবিত করার প্রত্যয় ব্যক্ত করেন প্রার্থীরা। পরে নির্বাচনি সৌহার্দ্য সংলাপে অংশগ্রহণকারীদের মতামতের আলোকে সম্মিলিত একটি গাইড লাইন প্রস্তুত করা হয়।

অই

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.