সারাদেশে ধর্ষণ, সন্ত্রাস ও বিচারবহির্ভূত হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে গফরগাঁওয়ের সাধারন ছাত্র সমাজ।
রবিবার (০৭ জুন ) দুপুরে গফরগাঁও প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালিত হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সচেতন নাগরিক সমাজ অংশগ্রহণ করেন।
দুপুরে ঘন্টাব্যাপি মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন হামিদ, সোয়াদ, সাহান, প্লাবন, সিয়াম, আরমান, ফুয়াদ প্রমুখ।
বক্তারা ধর্ষণ, সন্ত্রাস ও বিচারবহির্ভূত হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি দেশে আইনের শাসন প্রতিষ্ঠা ও জননিরাপত্তা নিশ্চিত করার আহবান জানান।
পরে একটি বিক্ষোভ মিছিল গফরগাঁও পৌর শহরের প্রধান প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ করে ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









