ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে মা ও শিশু সহায়তা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৮ জুন) সকালে নগরীর গোলকিবাড়ি নগর স্বাস্থ্য কেন্দ্রে ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র নিবন্ধন ক্যাম্পের জমকালো উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই নিবন্ধন ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন।
উদ্বোধক ও প্রধান অতিথির বক্তব্যে মসিক প্রশাসক মো. রুকুনোজ্জামান বলেন, মা ও শিশুর উন্নত স্বাস্থ্যসেবা, সঠিক পুষ্টি এবং সার্বিক সামাজিক সুরক্ষা নিশ্চিতকরণে বর্তমান সরকার অত্যন্ত আন্তরিক এবং সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন কল্যাণমুখী কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। একই সাথে তিনি উপস্থিত গর্ভবতী মায়েদের উদ্দেশে সরকারের স্বাস্থ্যবিধি মেনে চলা, নিয়মিত ও সঠিক সময়ে স্বাস্থ্য পরীক্ষা করা এবং নিজেদের ও অনাগত সন্তানের সুস্বাস্থ্যের বিষয়ে সবসময় সচেতন থাকার গুরুত্বপূর্ণ পরামর্শ দেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন রাজিব উল আহসান, ডা. এস কে দেবনাথ এবং জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









