মৌলভীবাজারের কমলগঞ্জের মাধবপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী মীম আক্তারের মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে উপজেলার মাধবপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সোবহান, নিহত মিমের ফুফু আম্বিয়া বেগম, রেহানা আক্তার, অভিভাবক সদস্য মজিদ মিয়া, মিলন মিয়া, শিক্ষার্থী সুহানা আক্তার, ঈসা মনি প্রমুখ।
মানববন্ধনে বক্তারা, নবম শ্রেণির শিক্ষার্থী মীম আক্তারের মৃত্যুর ঘটনার নিরপেক্ষ, স্বচ্ছ ও সুষ্ঠু তদন্তের দাবি জানান। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তারা।
গত ২২ মে মৌলভীবাজারে কমলগঞ্জে দীর্ঘদিনের মানসিক নির্যাতন ও ব্ল্যাকমেইলের শিকার হয়ে মীম আক্তার আত্মহত্যা করেন। মৃত্যুর আগে একটি ভিডিও বার্তায় সানোয়ার মিয়া নামে এক যুবকের বিরুদ্ধে ব্ল্যাকমেইল ও আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ দেন মীম।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









