রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

ফরিদপুরে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ২

প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২৬, ০২:৩৩ পিএম

আপডেট: ২৪ জানুয়ারি ২০২৬, ০৬:১৮ পিএম

ফরিদপুরে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ২

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। এছাড়াও এ ঘটনায় আহত হয়েছেন ১০ জন। তবে প্রাথমিকভাবে হতাহতদের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

শনিবার (২৪ জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কে নওপাড়া প্রাণিসম্পদ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. হেলাল উদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি মো. হেলাল বলেন, সকালে বরিশাল থেকে ঢাকাগামী একটি বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ট্রাকের হেলপারের মৃত্যু হয়।

এ সময় আহত ১১ জনকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে আরও একজনের মৃত্যু হয়। অন্য আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ওসি আরও বলেন, নিহত দুজনের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.