সরকারের নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি পটুয়াখালী জেলায় উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৩ জুন) দুপুরে পটুয়াখালী জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে পৌর শহরের ঝাউতলা এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মো. শহীদ হোসেন চৌধুরী।
একই সময়ে অন্যান্য উপজেলাতেও এ কর্মসূচি উদ্বোধন করা হয়। এসময় পুলিশ সুপার মো. আবু ইউসুফ পৌর প্রশাসক মো. জুয়েল রানা সহ জেলা প্রশাসন ও বন বিভাগের কর্মকর্তাবৃন্দ এবং বিএনপি অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক জানান, আগামী তিন বছরে জেলায় তিন লক্ষাধিক গাছের চারা রোপনের উদ্যোগ নেওয়া হয়েছে। যা বিভিন্ন দপ্তরের মাধ্যমে বাস্তবায়ন করা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









