পিরোজপুরের মঠবাড়িয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ২ হাজার ৫ পিস ইয়াবাসহ দুই পেশাদার মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে।
রবিবার (১৪ জুন) ভোররাতে মঠবাড়িয়াগামী বি অনলাইন পরিবহনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- মঠবাড়িয়া উপজেলার গুলিসাখালী গ্রামের এস্কেন্দার হাওলাদারের ছেলে শিপন হাওলাদার (৪৭) ও একই গ্রামের আব্দুল হাইয়ের ছেলে মো. মঞ্জু মিয়া (৫০)। তারা দুজনই ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে ছেড়ে আসা মঠবাড়িয়াগামী বি অনলাইন পরিবহনে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়িকে আটক করা হয়। এ সময় তাদের শরীর তল্লাশি চালিয়ে ২ হাজার ৫ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।
মঠবাড়িয়া থানারা অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল ইসলাম বলেন, ‘‘গ্রেপ্তারকৃত দুই মাদক ব্যবাসায়ির বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









