জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্তে আরও একজনকে পুশইনের চেষ্টা করেছে বিএসএফ। তবে সে চেষ্টা রুখে দিয়েছে জামালপুর ৩৫ বিজিবি ও স্থানীয়রা।
সোমবার (১৫ জুন) দিবাগত রাতে দেওয়ানগঞ্জের ঝাওডাঙ্গা ১০৭৮ আন্তর্জাতিক সীমান্ত পিলারের কাছে মধ্যেরচর এলাকায় এ ঘটনা ঘটে।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত ১০টার দিকে মধ্যেরচর সীমান্ত দিয়ে এক যুবককে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। বিষয়টি জানাজানি হলে বাংলাদেশ সীমান্তে অবস্থান নেয় বিজিবি সদস্য ও স্থানীয় এলাকাবাসী।
বিজিবি ও স্থানীয়দের কড়া পাহাড়ায় অবশেষে পুশইন চেষ্টা ব্যর্থ হয় বিএসএফের। পুশইন চেষ্টা ব্যর্থ হওয়ার পর ওই যুবক বর্তমানে শুন্য রেখায় অবস্থান করছে। শুন্য রেখার দুপাশে বিজিবি ও বিএসএফ সতর্কাবস্থায় রয়েছে।
জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল হাসানুর রহমান জানান, দেওয়ানগঞ্জের ঝাওডাঙ্গা সীমান্তে অবৈধভাবে এক ব্যক্তিকে পুশইনের চেষ্টা করা হয়েছে। পুশইন ঠেকাতে বর্তমানে বিজিবি সতর্কাবস্থায় রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









