সিলেটের কানাইঘাটে অভিযান জালিয়ে ১৫০ পিস ইয়াবাসহ জসিম উদ্দিন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে পৌরসভার বায়মপুর বাইপাস মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে বায়মপুর বাইপাস মোড় থেকে মাদক ব্যবসায়ী জসিম উদ্দিনকে আটক করে তার শরীর তল্লাশি চালিয়ে ১৫০ পিস ইয়াবা উদ্ধার করে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জসিম উদ্দিন (৪০) বড়চতুল ইউনিয়নের সরুফৌদ গ্রামের মৃত আব্দুল হকের পুত্র।
এ ঘটনায় থানা পুলিশ বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরর প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।
কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, ‘‘মাদক নিয়ন্ত্রণে জিরো টলারেন্স নীতি অবলম্বন করছে পুলিশ। কানাইঘাট থানা এলাকাকে মাদক মুক্ত রাখতে পুলিশি অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃতকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









