রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

ময়মনসিংহে বিএনপি-স্বতন্ত্র সংঘর্ষ, যুবদলের কার্যালয়ে আগুন

প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২৬, ০৯:১৮ এএম

আপডেট: ২৬ জানুয়ারি ২০২৬, ০৯:১৮ এএম

ময়মনসিংহে বিএনপি-স্বতন্ত্র সংঘর্ষ, যুবদলের কার্যালয়ে আগুন

ময়মনসিংহ-১১ (ভালুকা) সংসদীয় আসনে বিএনপির দলীয় প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের একাধিক কার্যালয়ে ভাংচুর ও অগ্নিসংযোগের পাশাপাশি অন্তত ২০ জন আহত হয়েছেন।

রোববার (২৫ জানুয়ারী) সন্ধ্যা থেকে দফায় দফায় এই সংঘর্ষ শুরু হয়। রাত ৮টা পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি বলে জানিয়েছে প্রশাসন।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা বিএনপির বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক ও স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মোর্শেদ আলম বাটাজোড় এলাকায় গণসংযোগে গেলে ধানের শীষের সমর্থকদের সঙ্গে উত্তেজনা সৃষ্টি হয়।

এর জেরে সন্ধ্যার দিকে ভালুকা পৌর সদরের বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে হামলা ও ভাংচুর চালানো হয়। এ সময় বিএনপি মনোনিত প্রার্থীর অন্তত ২০ জন কর্মী আহত হন এবং তাদের বেশ কয়েকটি মোটরসাইকেল ভাংচুর করা হয়।

পরিস্থিতি আরও উত্তপ্ত হলে পৌর ছাত্রদলের সদস্য সচিব আদি খান (শাকিল)-এর কার্যালয়ে হামলা চালিয়ে ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়। একইভাবে স্বতন্ত্র প্রার্থী মোর্শেদ আলমের পৌর সদরের কার্যালয় ও সীড স্টোর বাজারে যুবদলের কার্যালয়েও ভাংচুর ও আগুন দেওয়া হয়। সড়কের বিভিন্ন স্থানে টায়ারে আগুন জ্বালানো হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ভালুকা থানার ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে এবং এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এলাকায় সেনাবাহিনী ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রনের চেষ্টা করছে।

 

কাওছার/এ/ন্যাশ

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.