রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

হাসনাতকে সমর্থন দিয়ে আরেক প্রার্থী মাঠ ছাড়লেন

প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২৬, ১০:২৪ এএম

আপডেট: ২৬ জানুয়ারি ২০২৬, ১০:২৪ এএম

হাসনাতকে সমর্থন দিয়ে আরেক প্রার্থী মাঠ ছাড়লেন

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহকে সমর্থন জানিয়েছে খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা মজিবুর রহমান।

রোববার (২৬ জানুয়ারি) বিকালে দেবিদ্বার পৌর এলাকার ফতেহাবাদ গ্রামে শাপলা কলির গণসংযোগে অংশগ্রহণ করেন তিনি। এসময় হাসনাত আবদুল্লাকে সমর্থন জানিয়ে খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা মজিবুর রহমান শাপলা কলি প্রতীককে ভোট দিয়ে বিজয়ী করতে আহ্বান জানান।

এর আগে, গত ২০ জানুয়ারি প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের শরীক খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা মজিবুর রহমান প্রার্থীতা প্রত্যাহার না করে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছিলেন।

এ বিষয়ে মাওলানা মজিবুর রহমান বলেন, প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে আমি দলীয় সিদ্ধান্তের কারণে প্রার্থীতা প্রত্যাহার করি নাই। এখন দলের সিদ্ধান্তেই আমি আমাদের ১১ দলীয় জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহর পক্ষে মাঠে নেমে কাজ করছি। ইনশাআল্লাহ আমাদের জোটের প্রতীক শাপলা কলির বিজয় নিশ্চিত করে ঘরে ফিরবো। 


কাওছার/এ/ন্যাশ

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.