ভোলার লালমোহন ধানাধীন আলম সুপার মার্কেট সংলগ্ন এলাকায় শনিবার( ২০ জুন ) দুপুর ২টা হতে বিকাল সাড়ে ৫ টা পর্যন্ত কোস্ট গার্ড আউটপোস্ট লালমোহন কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকার একটি গোডাউন তল্লাশি করে প্রায় ৩ লক্ষ ৬০ হাজার টাকা মূল্যের ১ হাজার ৪৪০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।
পরবর্তীতে, নির্বাহী ম্যাজিস্ট্রেট লালমোহন কর্তৃক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নিষিদ্ধ পলিথিন মজুদের দায়ে মালিকপক্ষ থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন, বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন মিডিয়া কর্মকর্তা লেঃ মোঃ আবুল কাশেম।
জব্দকৃত নিষিদ্ধ পলিথিন ভোলা পরিবেশ অধিদপ্তরের নিকট বিনষ্ট করার জন্য হস্তান্তর করা হয়। পরিবেশ রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









