শরণখোলায় পানিতে ডুবে মুজাহিদ (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২০ জুন) বিকাল ৫ টায় উপজেলার রাজৈর গ্রামে সকলের অগোচরে সে বাড়ির পিছনের পুকুরে পড়ে যায়। সে ঐ গ্রামের রফিকুল ইসলাম হাওলাদারের ছেলে।
রফিকুল ইসলাম হাওলাদার জানান, অনেকক্ষণ খোজাখুজির পর পুকুরে ভাসতে দেখে সে পুত্র মুজাহিদকে উদ্ধার করে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মুজাহিদ কে মৃত ঘোষণা করে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রবিবার সকালে শিশুটির জানাজা অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









