সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

চাঁদাবাজ ও সন্ত্রাসীদের প্রতিহতে ব্যালট বিপ্লব আবশ্যক: আসিফ মাহমুদ

প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২৬, ০৬:৫৫ পিএম

আপডেট: ২৬ জানুয়ারি ২০২৬, ০৬:৫৬ পিএম

চাঁদাবাজ ও সন্ত্রাসীদের প্রতিহতে ব্যালট বিপ্লব আবশ্যক: আসিফ মাহমুদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের প্রতিহত করার জন্য ভোটারদের এবার ‘ব্যালট বিপ্লবের’ আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ফুলতল এলাকায় আয়োজিত এক নির্বাচনি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পথসভায় আসিফ মাহমুদ বলেন, ‘চাঁদাবাজ ও সন্ত্রাসীদের আর দেখতে না চাইলে ভোটারদের এবার ব্যালট বিপ্লব করতে হবে।’

সাবেক এই উপদেষ্টা বলেন, ‘আমরা দেখেছি কীভাবে গ্রামের অলিগলি, শহরের বাজার থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত চাঁদাবাজি এবং সন্ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছে। আমরা যদি এই চাঁদাবাজদের, এই সন্ত্রাসীদের আর না দেখতে চাই, তবে এবার ব্যালটে বিপ্লব করতে হবে।’

তিনি ভোটারদের উদ্দেশে বলেন, ‘ইতিমধ্যে ৩০০ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ঘোষিত হয়েছে। আপনারা তাদের এই জাতির, এই দেশের মুক্তির প্রার্থী হিসেবে দেখবেন। কার কি মার্কা সেটা দেখার সময় নেই। আমরা শুধু দেখব, এই দেশের মুক্তি কোন প্রার্থী, কোন জোট এনে দিতে পারবে, আমরা সবাই চোখ বন্ধ করে তাদেরই ভোট দেব।’

আসিফ মাহমুদ বলেন, ‘আপনাদের একটা ভোটের মাধ্যমে এবার বাংলাদেশ দীর্ঘকালীন স্বাধীনতা ও মুক্তির দিকে এগিয়ে যাবে। বাংলাদেশ সুশাসনের দিকে এগিয়ে যাবে, সংস্কারের দিকে এগিয়ে যাবে, দীর্ঘদিন পর আবারও সার্বভৌমত্বের পথে এগিয়ে যাবে।’

বিএনপির দিকে ইঙ্গিত করে আসিফ মাহমুদ বলেন, ‘একটি রাজনৈতিক দল বিগত ১৭ বছর ধরে সংস্কারের কথা বলে এসেছে। কিন্তু যখন সংস্কারের সময় এসেছে, তখন তাদের আওয়াজ বন্ধ হয়ে গেছে। আমরা শুধু আমাদের প্রার্থীদের জন্য ভোট চাইছি না। আপনারা যদি ১১–দলীয় জোটের প্রার্থীদের নির্বাচিত করেন, তবে আমরা হয়তো পাঁচ বছর আপনাদের দায়িত্ব নিয়ে সার্ভিস দিতে পারব। তবে আপনারা যদি গণভোটে হ্যাঁ ভোটকে জয়যুক্ত করেন, তবে আপনি কিংবা আমি নই, আমাদের সন্তানেরা, আমাদের সন্তানদের পরবর্তী প্রজন্মের সুফল ভোগ করবে।’

আসিফ মাহমুদ বলেন, ‘আমরা দেখছি পরাজিত ফ্যাসিবাদী শক্তি এবং যারা নতুন করে ফ্যাসিবাদী স্বৈরাচারী শক্তি হয়ে উঠতে চায়, গণভোটে না ভোটকে জয়যুক্ত করার জন্য তাদের মধ্যে একধরনের ঐক্য গঠিত হয়েছে। আমরা ৫ আগস্ট যেভাবে ফ্যাসিবাদী শক্তিকে দেশ থেকে বিতাড়িত করেছি, ১২ ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবের মাধ্যমে আমরা তাদের এই ঐক্যকে আবার নস্যাৎ করে দেব।’

পথসভায় আসিফ মাহমুদ চট্টগ্রাম-৮ আসনে এনসিপি মনোনীত প্রার্থী জোবাইরুল আরিফ ও বান্দরবান আসনের প্রার্থী সুজা উদ্দিনকে ভোটারদের সামনে পরিচয় করিয়ে দেন। 

সাজ্জাদ

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.