রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

তারেক রহমানকে বরণে প্রস্তুত ময়মনসিংহ

ময়মনসিংহ ব্যুরো চীফ

প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২৬, ০৮:২১ পিএম

আপডেট: ২৬ জানুয়ারি ২০২৬, ০৮:২১ পিএম

তারেক রহমানকে বরণে প্রস্তুত ময়মনসিংহ

ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে দীর্ঘ ২২ বছর পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান মঙ্গলবার (২৭ জানুয়ারি) ময়মনসিংহ সফর করবেন। তার সফরকে কেন্দ্র করে ময়মনসিংহের সার্কিট হাউস মাঠে বিশাল নির্বাচনি জনসভার প্রস্তুতি গ্রহণ করেছে উত্তর ও দক্ষিণ জেলা ও মহানগর বিএনপি। 

ইতোমধ্যে সার্কিট হাউস মাঠে জনসভার জন্য মঞ্চ তৈরির কাজ শুরু হয়েছে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সফর ঘিরে ময়মনসিংহে নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দ সার্কিট হাউস মাঠ পরিদর্শন করেছেন। দলের নেতাকর্মীদের নিয়ে বিভাগীয় প্রস্তুতি সভা করেছেন ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরিফুল আলম। এছাড়াও তারেক রহমানের সফর উপলক্ষে ময়মনসিংহ এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ জানান, তারেক রহমান আগমনকে কেন্দ্র করে সার্কিট হাউজ মাঠের জনসভায় উত্তর-দক্ষিণ জেলা ও মহানগর বিএনপি প্রস্তুতি শেষ পর্যায়ে। বিকেলে নগরীর সার্কিট হাউজ মাঠে নির্বাচনি প্রচারণায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন তিনি। শেষ পর্যায়ে মঞ্চ তৈরীর কাজ। নগরীর বিভিন্ন স্থানে লাগানো হয়েছে ব্যানার ও ফেস্টুন। ইতোমধ্যে কয়েক দফায় স্থান পরিদর্শন করেছেন স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা।

দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম বলেন, ‘ময়মনসিংহের ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে বিপুল সংখ্যক জনতার সামনে তারেক রহমান বক্তব্য রাখবেন। তার জনসভায় নির্বাচনি দিক নিদের্শনামূলক ও নতুন দেশ গড়ার প্রত্যয় ও প্রতিশ্রুতির বক্তব্য শুনতে জনসাধারণ তার মুখের দিকে তাকিয়ে আছেন।’

বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ-৪ সদর আসনের বিএনপি মনোনীত প্রার্থী আবু ওয়াহাব আকন্দ বলেন, ‘দীর্ঘদিন পর ময়মনসিংহে আমাদের নেতার আগমন উপলক্ষে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। এই সভাকে সাফল্য মন্ডিত করেতে আমাদের পূর্ব অভিজ্ঞতার আলোকে আমরা কাজ করছি।’

বিএনপির কেন্দ্রিয় কমিটির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম বলেন, ‘দীর্ঘদিন পর তারেক রহমান আমাদের মাঝে আসছে এ খবর পেয়েই আমরা ঈদের আমেজ অনুভব করছি। তারেক রহমানের জনসভাকে সফল করতে বিভাগের চারটি সাংগঠনিক জেলার নেতৃবৃন্দকে সাথে নিয়ে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছি। জনসভায় বিপুল সংখ্যক জনসমাবেশ ঘটানোর লক্ষ্যে নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর ২টায় সার্কিট হাউস মাঠে এই জনসভা হবে। সেখানে তারেক রহমান প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন। একই মঞ্চে ময়মনসিংহ বিভাগের চার জেলার বিএনপি মনোনীত ২৪ জন সংসদ সদস্য প্রার্থীকে জনগণের সামনে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হবে।’

সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, ‘আমাদের প্রাণের মানুষ, যার নেতৃত্বে আমরা দীর্ঘ ১৭ বছর আন্দোলন-সংগ্রাম করেছি, সেই নেতা তারেক রহমান সশরীরে আমাদের মাঝে ময়মনসিংহে আসছেন। এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের। পুরো বিভাগে এখন উৎসবের আমেজ বিরাজ করছে।’

শরীফুল আলম জানান, জনসভা সফল করতে ইতোমধ্যে বিভাগীয় সাংগঠনিক টিম গঠন করা হয়েছে। জামালপুর, শেরপুর, নেত্রকোনা, ময়মনসিংহ উত্তর-দক্ষিণ ও মহানগর শাখার সব পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে নিয়মিত প্রচার ও উপজেলা ভিত্তিক প্রস্তুতি সভা চলছে।

এসময় দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রুকন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এম এ হান্নান খান, দক্ষিণ জেলা বিএনপির সদস্য শাহীদুল আলম খসরুসহ বিএনপি ও অংগ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবদুল্লাহ আল মামুনের জানান, তারেক রহমানের সভাকে কেন্দ্র করে নিরাপত্তাসহ সার্বিক বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। গোয়েন্দা নজরদারি বৃদ্ধিসহ বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন থাকবে। ট্রাফিক ব্যবস্থাপনা যাতে স্বাভাবিক থাকে এবং সাধারণ মানুষের চলাচলে কোনো বিঘ্ন না ঘটে, সেজন্য পুলিশের বিশেষ টিম কাজ করবে।

রুবেল/ময়মনসিংহ

অই

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.