খাগড়াছড়ির গুইমারা উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রকল্পের খাল খনন প্রকল্পের আত্মসাতকুত টাকা ফেরত দেয়া হয়েছে। ২৪শে জুন বুধবার শ্রমিকের শ্রমিকের মজুরী থেকে অর্থ আত্মসাতকৃত টাকা ফেরত পেল শ্রমিকরা। এর আগে খাল খনন প্রকল্পের অনিয়ম নিয়ে দৈনিক এদিনে সংবাদ প্রকাশ হয়।
গত ১৮ জুন গুইমারা উপজেলার হাফছড়িতে পিলাক খাল অংশে নিয়োজিত ৪১৬ জন শ্রমিকদের মজুরি থেকে ৫শত ও ১হাজার টাকা করে ১লাখ ২৩ হাজার টাকা আত্মসাতের জন্য কেটে রেখে দেয়া হয়। ৬নং বড়পিলাক ওয়ার্ড মেম্বার ছানাউল্লাহর নির্দেশে কাজের দেখভালের দায়িত্বে নিয়োজিত মাঝিরা শ্রমিকদের কাছ থেকে টাকা আদায় করেছিলৈা।
এ নিয়ে আমাদের সময়ে সংবাদ প্রকাশ হলে ২৯৮ সং খাগড়াছড়ির আসনের এমপি ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুইয়া গুইমারা উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করেন। তদন্তে অর্থ আত্ম্সাতের বিষয়টি প্রমানিত হলে। ওয়াদুদ ভুইয়ার নির্দেশে শ্রমিকের কাছ থেকে আদায় করা অর্থ ফেরত দেয়ার সিদ্ধান্ত হয়।
২৪ শে জুন বুধবার হাফছড়ি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান উগ্যজাই মারমা, উপজেলা এিনপির সহ-সভাপতি আওলাদ হোসেন বাদল, হাফছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কাসেম উপস্থিত থেকে শ্রমিকদের মাঝে টাকা বিতরণ করেন।
গুইমারা উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগ বলেন, বিএনপি কোন দুর্নীতিতে বিশ্বাস করেনা। খাল খনন কর্মসুচীর শ্রমিকের মজুরী না দিয়ে কেটে রাখা হয়েছে জানতে পেরে ওয়াদুদ ভুইয়া এমপি দ্রুত পদক্ষেপ নেয়াতে শ্রমিকরা টকা ফেরত পেল। দোষিদেও বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যস্থা নেয়া হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









