টাঙ্গাইলের ভূঞাপুরে ৫ম শ্রেণিতে পড়ুয়া এক মাদরাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মোফাজ্জল ওরফে মুফিজুল (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ভূঞাপুর থানা পুলিশ।
বুধবার (২৪ জুন) সকালে উপজেলার অর্জুনা ইউনিয়নের ভরুয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
অভিযুক্ত আসামী মফিজুল একই গ্রামের হাছেন মন্ডলের ছেলে। মঙ্গলবার (২৪ জুন) ভুক্তভোগী মেয়েটির বাবা বাদী হয়ে থানায় লিখিত মামলা দায়ের করে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, শনিবার (২০ জুন) দুপুরে বাড়ির পাশে খেলাধুলা করছিল। এ সময় অভিযুক্ত মফিজুল মেয়েটির হাত মুখ চেপে ধরে পাটক্ষেতে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। ঘটনার সময় মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে মফিজুল পালিয়ে যান।
এর পর বিষয়টি নিয়ে এলাকার জনপ্রতিনিধি ও মাতব্বরা মিমাংসার জন্য ভয়-ভীতি দেখিয়ে দরিদ্র পরিবারটিকে চাপ দেয় এবং ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল। বিষয়টি জানাজানি হলে তোলপাড় সৃষ্টি হয়। মঙ্গলবার ভুক্তভোগী মেয়ের বাবা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করায় ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত আসামি মফিজুলকে গ্রেপ্তার করতে সক্ষম হন ভূঞাপুর থানা পুলিশ।
ভুক্তভোগী মেয়েটির বাবা বলেন, ‘‘তার অবুঝ মেয়ের সর্বনাশের চেষ্টা করে প্রতিবেশি মফিজুল। তার কঠোর শান্তি চাই।’’
এ বিষয়ে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম জানান, ধর্ষণ চেষ্টার অভিযোগ এক ভুক্তভোগীর বাবার দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত মফিজুল নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। তাকে আইনি প্রক্রিয়া শেষে টাঙ্গাইল আদালতে প্রেরণ করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









