ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার নুরাপাড়া গ্রামে ১১ বছর বয়সী চতুর্থ শ্রেণির এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধ হেলিম মীরের বিরুদ্ধে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন বলে জানিয়েছেন ভুক্তভোগীর পরিবার।
বুধবার (২৪ জুন) বিকালে ভুক্তভোগীর পরিবার পাগলা থানায় মামলা দায়ের করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার (১৯ জুন) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শিশুটিকে নুরাপাড়া গ্রামের হেলিম মীর রাস্তায় একা পেয়ে স্থানীয় একটি স্কুলের নির্জন কক্ষে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনা কাউকে না জানাতে ধারালো ছুরি দেখিয়ে প্রাণনাশের হুমকি দেয় শিশুটিকে। বাড়িতে এসে শিশুটি অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন বিষয়টি জানতে পারে।
পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, ‘‘সালিশ-দরবারের নামে একটি মহল সময়ক্ষেপন করেন। এই সুযোগে অভিযুক্ত পালিয়ে যায়। আসামিকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









