সাতক্ষীরার শ্যামনগর উপকূলে নারীদের মাঝে লবন সহিষ্ণু ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে।
বুধবার (২৪ জুন) উপজেলার পদ্মপুকুর ইউনিয়নে নওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশনের বাস্তবায়নে গ্রিন ক্লাইমেট ফান্ডের অর্থায়নে এই ইউপির ৪৫০টি পরিবারের মাঝে ২ হাজার ২৫০টি লবণ সহিষ্ণু গাছের চারা বিতরণ করা হয়েছে।
পিকেএসএফ’র কারিগ সহায়তায় পদ্মপুকুর বৃক্ষ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গাছের চারা বিতরণ করেন পদ্মপুকুর ইউপি চেয়ারম্যান জি এম আমজাদুল ইসলাম।
তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘‘বনায়ন পরিবেশের ভারসাম্য রক্ষা, কার্বন শোষণ, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি ফলদ ও বনজ গাছ ভবিষ্যতে পরিবারগুলোর পুষ্টি ও আয় বৃদ্ধিতে সহায়তা করবে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









